বীরগঞ্জে ধানখেত থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর এলাকার ধানখেত থেকে গতকাল বুধবার মতিন্দ্র নাথ রায় (৫০) নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বীরগঞ্জের ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, ওই শিক্ষকের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যদের কোনো অভিযোগও নেই। তাই মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।
ওই শিক্ষকের স্ত্রী মায়া রানী রায় জানান, তাঁদের বাড়ি ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামে। মতিন্দ্র নাথ গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে গতকাল সকাল সাতটার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেয়।
ওই শিক্ষকের ভাই অজিত কুমার রায় জানান, মতিন্দ্র নাথ দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে সন্ধ্যার পর প্রায়ই তিনি ধানখেত দেখতে বের হতেন। তাঁদের ধারণা, ধানখেতে ঘুরে বেড়ানোর সময় হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।