বীরগঞ্জে র৵াবের ওপর হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জাল ডলার ব্যবসায়ীদের হামলায় র৵াবের দুই সদস্য আহত হয়েছেন।
এ সময় র্যাবের একটি অস্ত্র খোয়া যায়৷ পরে সেটি উদ্ধার উদ্ধার করা হয়৷ এ ঘটনায় আহত অবস্থায় জাল ডলার কারবারি চক্রের মূল হোতা করিমুলসহ সাতজনকে আটক করেছেন র্যাবের সদস্যরা৷ আহত ব্যক্তিরা হলেন র্যাবের এসআই মো. দুলাল হোসেন, কনস্টেবল মো. খায়রুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা গতকাল বেলা দুইটার দিকে ছদ্মবেশে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের করিমুলের কাছে ডলার কিনতে যান। ডলার হাতে পাওয়ার পর র্যাব তাঁকে আটকের চেষ্টা করলে করিমুলের সহযোগীরা র্যাব সদস্যদের ওপরে হামলা চালায়৷ এ সময় র্যাবের সদস্য এসআই দুলাল ও কনস্টেবল খায়রুল আহত হন৷ এ সময় পালিয়ে যাওয়ার সময় বািড়র বাইরে অবস্থানকারী র্যাব সদস্যরা করিমুলকে আহত অবস্থায় আটক করেন।
আহত দুই র্যাব সদস্য ও ডলার বিক্রেতা করিমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকেলে আহত দুই র্যাব সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, ডলার ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে র্যাবের একটি অস্ত্র খোয়া যায়৷ খবর পেয়ে অতিরিক্ত র্যাব সদস্যরা বীরগঞ্জে আসেন। বীরগঞ্জ থানার পুলিশসহ র্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেন। বিকেল পাঁচটার দিকে সাতখামার গ্রামের একটি ভুট্টাখেত থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, করিমুলসহ ডলার ব্যবসায়ী চক্রের আটক সাতজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের ৭০টি জাল টাকার নোট ও ডলার উদ্ধার করা হয়েছে।