বীরগঞ্জে স্কুলছাত্র ও সিংড়ায় নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চকমাহানপুর গ্রামে গত সোমবার রাতে জাহাঙ্গীর আলম (১৩) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বোরোখেত থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ওই স্কুলছাত্রের বড় ভাই লাভলু মিঞা জানান, জাহাঙ্গীর স্থানীয় বলেয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। একটি পুরোনো মুঠোফোনসেট কিনতে সোমবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরোয়। এরপর আর বাড়ি ফেরেনি। সোমবার রাতে সিংড়া-তাড়াশ-বারুহাস সড়কের শহরবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি সেতুর নৈশপ্রহরী সেকেন্দার আলীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে রেখে যায়। সেকেন্দার আলী সিংড়া উপজেলার শহরবাড়ী বড়মাগুড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে।