বীরগঞ্জের ইউএনওর অপসারণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে সাত দিনের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারূফের অপসারণের দাবি করেছেন উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তাঁকে অপসারণ না করা পর্যন্ত উপজেলার সব সভা বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা। গত রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা ওই ঘোষণা দেন।