বীরগঞ্জের মেয়রসহ জামায়াতের চার নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকায় দলীয় কার্যালয়ে সভা চলাকালে গত শুক্রবার দুপুরে পুলিশ বীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হানিফসহ উপজেলা জামায়াতে ইসলামীর চার নেতাকে আটক করেছে। আটক অন্য তিনজন হলেন: উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম সিদ্দিক জানান, আটক ব্যক্তিরা একাধিক মামলার আসামি এবং আইনশৃঙ্খলা-পরিস্থিতির বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।