বীরপ্রতীক তারামন বিবি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারামন বিবি
তারামন বিবি

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার হাসপাতালের কার্ডিওলজি বিভাগে গিয়ে তারামন বিবি, তাঁর ছেলে আবু তাহেরের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে বিকেলে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আজ সকালে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তারামন বিবির চিকিৎসা দেওয়া হচ্ছে। বোর্ডের সদস্য চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, অক্সিজেন দিয়ে তারামন বিবির শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য বোর্ড কাজ করছে।
তারামন বিবির বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচরিপাড়া গ্রামে।