বীরশ্রেষ্ঠ আবদুর রউফের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে তিনি রাঙামাটি জেলার মহালছড়িতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মর্টারের গোলায় শহীদ হন। পরে রাঙামাটি জেলার বুড়িঘাটে তাঁর লাশ দাফন করা হয়। ১৯৪৩ সালের পয়লা মে মুন্সি আবদুর রউফ ফরিদপুরের মধুখালীর সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আড়পাড়া গ্রামের পারিবারিক বাসস্থানে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।