বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের মায়ের কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের মা বীরমাতা মকিদুননেছার কুলখানি আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়ার বাসভবনে অনুষ্ঠিত হবে৷ এতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন। এ ছাড়া জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার জামিল হাসান কুলখানিতে অংশ নেবেন। বীরমাতার পালক ছেলে আইয়ুব আলী গতকাল বুধবার বলেন, এলাকার সর্বস্তরের মানুষ এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। দুপুরে জোহরের নামাজের পর মায়ের (মকিদুননেছা) কবর জিয়ারতের পর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হবে। গত বৃহস্পতিবার রাতে এ বীরমাতা মকিদুননেছা (৯৪) ইন্তেকাল করেন৷ ফরিদপুর অফিস|