বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৩৯তম শাহাদাতবার্ষিকী আজ ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোরে মাজার জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই দিনে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শহীদ হন। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পথ পেরিয়ে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে, ঠিক তখনই শত্রুর বুলেট তাঁর প্রাণ কেড়ে নেয়। পরে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ