বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী পালিত হয়েছে ।
শাহাদতস্থলে নির্মিত সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে পালন করা হয় শাহাদতবার্ষিকী। বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ ও প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তবে দুই দশকের বেশি সময় ধরে চলে আসা সমাধিস্থলের স্মরণসভা এবার হয়নি। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর রাজনৈতিক অস্থিরতা ও জামায়াত-শিবিরের তাণ্ডবের কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।