বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৪তম শাহাদতবার্ষিকী গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকালে মহানন্দা নদীর তীরে তাঁর শাহাদতস্থলে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন। সেখানে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দেন মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী (বীর বিক্রম)। এ সময় তিনি স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ক্যাপ্টেন জাহাঙ্গীর ছিলেন অকুতোভয় সৈনিক। তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে চূড়ান্ত যুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জ শহরকে মুক্ত করতে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।