বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহা-ঙ্গীরের ৪০তম শাহাদাতবার্ষিকী আজ ১৪ ডিসেম্বর। তাঁর সমাধিসংলগ্ন সোনামসজিদ প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিবছরের মতো এবারও কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আলোচনায় অংশ নেবেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভাই মঞ্জুর হোসেন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মোস্তফা কামাল। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইচর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন জাহাঙ্গীর। শহরকে শত্রুমুক্ত করতে সেদিন চূড়ান্ত লড়াই হয়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইচ্ছা অনুযায়ী, তাঁর মরদেহ সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।