বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ ক্রীড়া বোর্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান হাউস এবং রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহি মো. হামিদুর রহমান হাউস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজ্ঞপ্তি।