বীরশ্রেষ্ঠ নূর মোহামঞ্চদের নতুন বাসভবন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহামঞ্চদ শেখের পরিবারের জন্য নবনির্মিত বাসভবন হস্তান্তর করা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল সোমবার নূর মোহামঞ্চদের স্ত্রী ফজিলাতুন্নেছার হাতে বাসভবনটির চাবি তুলে দেন। এটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
বাসভবন হস্তান্তর অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল, খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মো. জিল্লুর রহমান, যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান, নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, জেলা প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, পৌর মেয়র জুলফিকার আলী, সাবেক পৌর মেয়র সোহবার হোসেন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়াইল পৌরসভার কুরিগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগের কথা স্মরণ করে সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। এক প্রশ্নের জবাবে বিজিবির তিনি বলেন, ফেলানী হত্যা মামলার রায় আনুষ্ঠানিকভাবে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তা ছাড়া বিএসএফের ডিজি তা গ্রহণ না করা পর্যন্ত এ রায়ও কার্যকর হবে না।