বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদনগরে (সাবেক মহিষখোলা গ্রাম) জেলা প্রশাসন এবং নূর মোহাম্মদ ট্রাস্ট যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআনখানি ও আলোচনা সভা।
১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন নূর মোহাম্মদ। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই তিনি বদলি হন যশোর সেক্টরে। পরবর্তী সময়ে ল্যান্স নায়েক হিসেবে পদোন্নতি পান। মুক্তিযুদ্ধের সময় ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন তিনি। ১৯৭১ সালের এদিনে যশোর জেলার গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ।