বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। নূর মোহাম্মদের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বাসস।