বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮০তম জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ‘বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট’ নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে পবিত্র কোরআনখানি, নূর মোহাম্মদ নগরে শোভাযাত্রা, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা পুলিশ কর্তৃক সালাম প্রদর্শন করা হয়। বেলা ১১টার দিকে স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।