বীরশ্রেষ্ঠ ফোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বড়ইন্দারা মোড়ে বীরশ্রেষ্ঠ ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। শহরের শোভাবর্ধনের জন্য এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) অর্থায়নে এই ফোয়ারা নির্মাণ করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। গতকাল বুধবার সকালে এই ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ আবদুল ওদুদ। এ উপলক্ষে বড়ইন্দারা মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাওলানা আবদুল মতিন।