বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪১তম শাহাদাতবার্ষিকী আজ ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া ভোরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন (মহানন্দা সেতু) রেহাইচর এলাকার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শাহাদাতবরণ করেন ক্যাপ্টেন মহিউদ্দিন।