বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ এপ্রিল। এ উপলক্ষে আজ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাড়িতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করবেন তাঁর মা মকিদুননেসা। আজ দিনব্যাপী আয়োজনের মধ্যে আছে কোরআনখানি, দুপুর সাড়ে ১২টায় বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা এবং সবশেষে মিলাদ ও দোয়া মাহফিল। এ অনুষ্ঠানে এলাকাবাসীকে অংশ নেওয়ার জন্য বীরশ্রেষ্ঠর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মুন্সী আব্দুর রউফ মহান স্বাধীনতাযুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে রাঙামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হন। ফরিদপুর অফিস।