বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদত দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ মো. মোস্তফা কামালের শাহাদত দিবস আজ ১৮ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন গ্রামে সম্মুখ সমরে শাহাদত বরণ করেন তিনি। দিবসটি উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর আখাউড়া শাখার সদস্যরা বীরশ্রেষ্ঠের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে কাল সোমবার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সহযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান জানান, সেদিন দরুইন গ্রামের অদূরে পাকসেনাদের গতি রোধ করেছিলেন তাঁরা। একপর্যায়ে শত্রুবাহিনী খুব কাছাকাছি চলে আসে। তখন মুক্তিযোদ্ধাদের পিছু হটার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পেয়ে সবাই যখন পিছু হটছিলেন, তখন দরুইন বাংকারে এলএমজি হাতে পজিশন নেন মোস্তফা কামাল। নিজের জীবন উৎসর্গ করে শতাধিক সহযোদ্ধার জীবন রক্ষা করেন তিনি।