বীরশ্রেষ্ঠ রউফের নামে উপজেলা গঠনের দাবি
ফরিদপুরের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের মা মুকিদুন্নেছা। গতকাল শুক্রবার সকালে মধুখালী উপজেলার কামারখালীতে এক সংবাদ সমেঞ্চলনে তিনি এ দাবি জানান।কামারখালী ওল্ড বয়েজ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সমেঞ্চলনে মুকিদুন্নেছা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুর রউফের নামে কামারখালীতে একটি উপজেলা গঠনের নির্দেশ দিলেও স্থানীয় জেলা প্রশাসন রহস্যজনক কারণে তা বাস্তবায়ন করছে না। তিনি অবিলম্বে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ‘কামারখালী বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ’ উপজেলা গঠনের দাবি জানান।মুকিদুন্নেছা আরও বলেন, দাবি পূরণ না হলে এলাকার পাঁচ ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। কামারখালী ওল্ড বয়েজ ক্লাবের সভাপতি কাজী মতিউল ইসলামের সভাপতিত্বে এ সংবাদ সমেঞ্চলনে আরও বক্তব্য দেন রিজভী জামান, ফারুক হোসেন ও লুৎফর রহমান।ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ বলেন, উপজেলা ঘোষণাসংক্রান্ত মন্ত্রিপরিষদের জারিকৃত নীতিমালার সঙ্গে প্রস্তাবিত উপজেলার জনসংখ্যা, আয়তন ও ইউনিয়নের সংখ্যা সংগতিপূর্ণ নয়। এ কারণেই ‘কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ উপজেলা’ বাস্তবায়নে অগ্রগতি নেই।