বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুহুল আমিন নগরে (বাগপাচড়া গ্রাম) তাঁর নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে মিলাদ মাহফিল, কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা প্রশাসক, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা।উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে তিনি খুলনার মংলা এলাকায় শত্রুসেনার সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। মংলা বন্দর এলাকায় তাঁকে দাফন করা হয়। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।