বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর শনিবার। এ উপলক্ষে নোয়া-খালীর সোনাইমুড়ী উপজেলার আমিননগরে (বাগপাঁচড়া গ্রাম) রুহুল আমিন স্মৃতি জাদুঘরে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া দুপুরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এক কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। রুহুল আমিন মাত্র ১৭ বছর বয়সে ১৯৫১ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে তিনি করাচি থেকে এসে ভারতে প্রশিক্ষণ নেন। পরে যুদ্ধজাহাজ পলাশের দায়িত্ব নিয়ে তিনি দেশে ফেরেন। ১০ ডিসেম্বর মংলা বন্দরে হানাদার বাহিনীর বিমান হামলার মুখে তিনি লড়াই চালিয়ে শহীদ হন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।