বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি নোয়াখালীতে স্থানান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের সমাধি খুলনার রূপসা নদীর ভাঙন থেকে রক্ষা করে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে এগারটা থেকে দুপুর বারটা পর্যন্ত সোনাইমুড়ী বাইপাসে এ কর্মসূচি পালিত হয়।সোনাইমুড়ীর লাইফ শাহীন স্কুল আয়োজিত কর্মসূচিতে ওই স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইউনুছ, লাইফ শাইন স্কুলের সভাপতি কাওছার আলম, অধ্যক্ষ এ কে এম হাফিজ উল্লা প্রমুখ বক্তব্য দেন।উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন খুলনা নগরের অদূরে রূপসা নদীর পাড়ে বাগমারা গ্রামে চিরনিদ্রায় শায়িত। নদীর ভাঙনে তাঁর সমাধি বিলীন হতে চলেছে।