বীরশ্রেষ্ঠ সঞ্চৃতি জাদুঘরে যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী-সালামতপুর সড়কের প্রায় ৭০০ গজ অংশ মধুমতী নদীতে বিলীন হয়েছে। এ কারণে উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘর এবং বীরশ্রেষ্ঠের বাড়িতে যাতায়াতের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কামারখালীর ফুলবাড়িয়া, পূর্ব গন্ধখালী, ঋষিবটতলা গ্রামের পাশাপাশি নদীভাঙনের মুখে পড়েছে বীরশ্রেষ্ঠের গ্রাম সালামতপুরও। গত শনিবার রাতে ও গতকাল রোববার সকালে কামারখালী-সালামতপুর সড়কের ঋষি বটতলা ও পূর্ব গন্ধখালী এলাকায় সড়কটির প্রায় ৭০০ গজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, পূর্ব গন্ধখালী এলাকার ৬০০ গজ ও ঋষিবটতলা এলাকার প্রায় ১০০ গজ সড়ক ভেঙে গেছে। সড়কের আশপাশের বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। ভাঙন দেখা দিয়েছে বীরশ্রেষ্ঠের গ্রাম সালামতপুরে।
ওই গ্রামের সাজেদা বেগম বলেন, ‘ভয়ের মধ্যে আছি। কখন যে ঘরবাড়ি ভাইঙা যায়।’ কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন লুৎফর রহমান বলেন, কামারখালী-সালামতপুর সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।