বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাট-খালিশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ কর্তৃপক্ষ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, রচনা প্রতিযোগিতা ও কাঙালি ভোজ। মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১৯৭১ সালের এই দিনে ধলই সীমান্তে শহীদ হন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।