বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসীর পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানে তৎকালীন ইপিআর ক্যাম্প এলাকায় সম্মুখযুদ্ধে মরণপণ লড়াই করে পাকিস্তানি হানাদার বাহিনীর বুলেটে তিনি মারা যান।