বীরশ্রেষ্ঠর মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার মহেশপুর উপজেলার হাট-খালিশপুরে সরকারি শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা হয়। এতে বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করার দাবি জানান। এর আগে হামিদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয় এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।