বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের জন্য তিন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের তিন দফা দাবি আদায়ে পেশাজীবী নারী সমাজ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের তিন দফা দাবি আদায়ে পেশাজীবী নারী সমাজ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে

বীরাঙ্গনাদের জন্য তিনটি দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পেশাজীবী নারী সমাজ ৩১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারীকে সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্বালন ও অবস্থান কর্মসূচি পালন করে।
দাবি তিনটি হলো: স্বাধীনতা দিবসে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্বীকৃতির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে একটি আয়োজন, আগামী মাসের মধ্যেই তাঁদের ভাতার টাকা প্রাপ্তি নিশ্চিত করা এবং এই মুক্তিযোদ্ধা নারীদের সম্মানে এ মাসের মধ্যেই একটি স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করা।
এ কর্মসূচির সভাপতি ছিলেন অধ্যাপক মাহফুজা খানম। বক্তব্য দেন শিরিন বানু বিপ্লব বালা, আফরোজা হক, নাসিমুন আরা হক, শাহিনা হাফিজ ও চারজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। বিজ্ঞপ্তি|