প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে নির্যাতিত বীরাঙ্গনা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আফিয়া খাতুনকে ‘সামাজিক সহায়তা উদ্যোগ’ নামের একটি সংগঠন গরু কেনার জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে এই অনুদান দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন এই অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সহায়তা উদ্যোগের পরিচালক আবু মো. দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খান ও সাংবাদিক নীতিশ সাহা।