বীরাঙ্গনাদের পাশে 'মুক্ত আসর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরাঙ্গনাদের পাশে ‘মুক্ত আসর’। ছবি: প্রথম আলো
বীরাঙ্গনাদের পাশে ‘মুক্ত আসর’। ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জে বীরাঙ্গানার মধ্যে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার ঢাকার মুক্ত আসরের প্রকাশনার ত্রৈমাসিক মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রিকা স্বপ্ন’৭১ বিক্রয়লব্ধ অর্থ থেকে এই সহযোগিতা দেওয়া হয়।

সিরাজগঞ্জের টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আজ দুপুরে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, সিলেট শাখার সমন্বয়ক সামিউল্লাহ সম্রাট, সদস্যদের মধ্যে মোহাম্মদ আলী, আবুতাহের সোহেল, ইমরান হোসেন, সুব্রত ঘোষ, রাজীব পোদ্দার, প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক, সিরাজগঞ্জ বন্ধুসভার সহসভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক হাসিব সরকার, উত্তরণ মহিলা সংস্থার সমন্বয়ক জাহিদ হোসেন লোহানী।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের ২২ জন বীরঙ্গানাকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল, একটি করে শাড়ি দেওয়া হয়। এ ছাড়া তাঁদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে বীরঙ্গানাদের মধ্যে বক্তব্য দেন, সুর্য্য বেওয়া, রাজুবালা ও সামসুন্নাহার। তাঁরা মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর নির্যাতনের বর্ণনা দেন। এ সময় তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন।