বীরাঙ্গনাদের স্বীকৃতিতে মহিলা লীগের আনন্দ শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ায় সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে মহিলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অঙ্গনে এই সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা হয়।
সমাবেশে বক্তারা ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। ৪১ বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়ে দেশের নারীসমাজকে সম্মানিত করেছে।
সমাবেশে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও মহিলা আওয়ামী লীগের কোহিনুর খান, সাহিদা তারেখ দিপ্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।