বীরেন সোমের চিত্রে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাদের হারালাম, তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল। দেশের এ প্রান্ত ও প্রান্তে, কণা কণা করে প্রাণে দীপ্ত ছড়িয়ে দিয়ে গেল। দেশের প্রাণের দীপ্তির ভেতর মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে/ আবুল বরকত, সালাম, রফিকউদ্দিন, জব্বার কী আশ্চর্য, কী বিষণ্ন নাম! এক সার জ্বলন্ত নাম।’ ছবির পাশে লেখা এই কথাগুলো। ছবিতে ফুটে উঠছে শহীদ মিনার। ফুল দিতে আসা অগণিত মানুষ আর বর্ণমালা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে আঁকা এমন ১০৪টি চিত্রকর্ম নিয়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হলো মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোমের একক প্রদর্শনী ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা’। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ছবিগুলো তিনটি পর্বে ভাগ করে প্রদর্শন করা হয়েছে। এক পর্বে ভাষা আন্দোলন, অন্যটিতে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম। শেষ পর্বটি শাশ্বত বাংলার নিসর্গ ও জনজীবনের বিভিন্ন বিষয়ের ছবিতে সাজানো। গতকাল সন্ধ্যায় গ্যালারি শিল্পাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান এবং শিল্প-সমালোচক অধ্যাপক শফি আহমেদ। আলোচনা করেন চন্দ্রাবতী একাডেমীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বীরেন সোম বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ এ দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি তাঁর চিত্রকর্মে তুলে ধরেছেন।’ নিজের কাজ সম্পর্কে বীরেন সোম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তত্কালীন মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের ডিজাইনার হিসেবে কাজ করেছি। খুব কাছ থেকে যুদ্ধ দেখেছি। এখন মনে হচ্ছে, মুক্তিযুদ্ধ হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানানোর তাগিদ থেকে ইতিহাসভিত্তিক চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা।’শিল্পী বীরেন সোমের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে চন্দ্রাবতী একাডেমী প্রকাশিত বীরেন সোম: হিজ টায়ারলেস ওডিসি গ্রন্থের মোড়কও উন্মোচন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। চন্দ্রাবতী একাডেমী ও শিল্পাঙ্গন যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে।সত্যেন সেন স্মরণ উত্সবউদীচীর প্রতিষ্ঠাতা, গণসংগীতশিল্পী সত্যেন সেন স্মরণে দুই দিনের উত্সবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পী সংস্থা। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে উত্সবের উদ্বোধনী দিনে আলোচনা করেন শিক্ষাবিদ হায়াত্ মামুদ, কামরুল আহসান খান, গোলাম কুদ্দুছ, মাহবুবুল হায়দার প্রমুখ। আলোচনার পর দলীয় আবৃত্তি পরিবেশন করে কিশোর থিয়েটার, ঢাকা স্বরকল্পন ও চারুকণ্ঠ। তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যম। একক সংগীত পরিবেশন করেন মাফিয়া রহমান, মাহজাবিন রহমান, নিলুফার জাহান, সুমা রায়, আরিফ রহমান প্রমুখ। পথনাটক পরিবেশন করে মৈত্রী থিয়েটার। আজ একই স্থানে বিকেলে অনুষ্ঠান চলবে।অখিল ও নীলের সুরময় এক সন্ধ্যাশীতের সন্ধ্যা। সবাই কাজ শেষে ঘরে ফিরতে ব্যস্ত। এমনই সময়ে কিছু লোক ভিড় করেছেন জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। উপলক্ষ ‘গজল ও গিটার সন্ধ্যা’। আয়োজক জাতীয় প্রেসক্লাব।সময়ের বেশ খানিকটা আগেই দিল্লির সেনিয়া ঘরানার গিটারবাদক নীল রঞ্জন মুখার্জি তাঁর গিটার নিয়ে শুভ্র কাপড়ে মোড়ানো মঞ্চে বসে সুর বেঁধে নিচ্ছিলেন। সন্ধ্যা ছয়টা বাজতেই সেই গিটার থেকে ভেসে এল খেয়াল অঙ্গের মারুবেহাগ।এরপর মঞ্চে আসেন ভারতের ইন্দোর ঘরানার গজলশিল্পী অখিল কুমার দাস। তিনি গজল শুরু করেন মেহেদী হাসানের বিখ্যাত ‘দুনিয়া কিসকি পেয়ার’ পরিবেশনার মাধ্যমে। এরপর এক এক করে তিনি পরিবেশন করেন মেহেদী হাসানের জনপ্রিয় গজল ‘রাফতা রাফতা’, ‘কিউ পুছতে হো কেয়া তুমসে কাহু’, ‘পেয়ারে ভরে দো শর্মিলী ’ ও ‘জিন্দিগি মে তু সবি’ এবং গোলাম আলীর ‘চুপকে চুপকে’, ‘হাঙ্গামা’, ‘ইয়ে দিল মেরা’সহ আরও বেশ কিছু গজল।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ। শেষে তাঁরা শিল্পীদ্বয়ের হাতে ক্লাবের স্মারক ক্রেস্ট তুলে দেন।শাহাবুদ্দিনের শিল্পকর্ম প্রদর্শনীগতকাল সোমবার থেকে গুলশানের সাজু আর্ট গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী শাহাবুদ্দিনের একক চিত্রকর্ম প্রদর্শনী। ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ শিল্পী আমিনুল ইসলাম এবং ভারতের শিল্পী বিজন চৌধুরী। বিজন চৌধুরী বলেন, ‘শাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে নিজেকে তুলে ধরেছেন, তা আমাদের কাছে গর্বের।’ আমিনুল ইসলাম বলেন, ‘শাহাবুদ্দিনের এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পেরে বেশ আনন্দিত হয়েছি।’ ১৮ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।বেঙ্গলের দুটি আয়োজন বেঙ্গল গ্যালারিতে আজ মঙ্গলবার থেকে কলকাতার ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী ক্যালকাটা পেইন্টারসের ‘পথচলা ও সখ্য’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী শুরু হচ্ছে। এ ছাড়া ৬ থেকে ১০ জানুয়ারি মধুমতি নদীর সন্নিকটে নড়াইলের পানিপাড়ায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচিত শিল্পীদের সমন্বয়ে ‘মধুমতি আর্ট ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী ও ক্যাম্পের কথা জানানো হয়। ভারতের প্রখ্যাত শিল্পী অমিতাভ সেনগুপ্ত, বিজন চৌধুরী, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।আজ সন্ধ্যা ছয়টায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের বরেণ্য শিল্পী আমিনুল ইসলাম এবং ভারতের বরেণ্য শিল্পী বিজন চৌধুরী। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৫২টি। প্রদর্শনী ১১ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।