বুকে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান এলিট ফোর্স স্বাধীনতা দিবস স্মরণে এক বিশেষ কর্মসূচি পালন করেছে। এই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা তাঁদের পোশাক থেকে নিজেদের নামের প্লেটটি খুলে রাখেন। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁরা নামের প্লেটের স্থানে বাংলাদেশের পতাকা লাগিয়ে দেন। ২৬ মার্চ থেকে তিন দিন ধরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। আর এ কর্মসূচির ভিডিওচিত্রগুলো সন্নিবেশিত করে এলিট ফোর্স তৈরি করে ‘বুকে বাংলাদেশ’ নামে একটি প্রামাণ্যচিত্র। বিজ্ঞপ্তি।