বুঝেশুনে খেতে হবে লবণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চরক্তচাপ, হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের মতো অসংক্রামক রোগ থেকে দূরে থাকতে বুঝেশুনে লবণ খাওয়ার পরামর্শ দিয়েছে ওয়ার্ল্ড অ্যাকশন অন সল্ট অ্যান্ড হেলথ। বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহের (১৬-২২ মার্চ) শুরুতে এই আহ্বান জানিয়েছে তারা।
ওয়ার্ল্ড অ্যাকশন অন সল্ট অ্যান্ড হেলথ এ বছর শিশুদের নিয়ে বেশি সচেতনতার তাগিদ দিয়েছে। তারা বলছে, খাদ্যের তালিকায় কী থাকছে, সেটা নিয়ে ভাবতে হবে। তারা খাবার উৎপাদনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেছে। তারা শিশুরা ভালোবেসে যেসব বাড়তি লবণযুক্ত খাবার খায়, সেগুলোর বিজ্ঞাপন প্রচার থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
আজ রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সেমিনারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।