বুট ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বরিশালে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত ‘বুট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান। মুঠোফোনের কারিগরি প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপস তৈরি করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাই কর্মসূচির মূল লক্ষ্য।