বুড়িগঙ্গায় নিখোঁজ তরুণের লাশ মিলল ধলেশ্বরীতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গায় পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নওয়াগাঁও এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শুভ (১৯)। তিনি হাজি রি-রোলিং মিলে কাজ করতেন। শুভ বরিশালের আদম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুভ গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে নৌকায় করে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে বের হন। একপর্যায়ে তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা ধলেশ্বরী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শুভর বড় ভাই ইকবাল কালু লাশ শনাক্ত করেন।