বুড়িগঙ্গায় উদ্ধার অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবার চারজনের এবং শুক্রবার একজনের মরদেহ উদ্ধার হয়। এখনো নিখোঁজ আছেন শাহিদা বেগম নামের একজন। তাঁর খোঁজে শনিবার তৃতীয় দিনের মতো নদীতে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।




