বুড়িগঙ্গার তীর থেকে ৪৭টি স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল অভিযান চালায় বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন ষ ছবি: প্রথম আলো
বুড়িগঙ্গাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল অভিযান চালায় বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন ষ ছবি: প্রথম আলো

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল বুধবার থেকে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। গতকাল বুধবারের অভিযানে ১২টি পাকা স্থাপনা ও ৩৫টি ছোট-বড় টংঘর, টিনশেড ঘরসহ ৪৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বেলা ১১টার দিকে লালবাগ থানাধীন কিল্লারমোড় শ্মশানঘাট এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এই এলাকার কামরাঙ্গীরচর মৌজায় এজাজ মিয়ার দখল করা অবৈধ স্থাপনায় নির্মাণ করা পিলার উচ্ছেদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করে। এখানে বড় একটি সাইনবোর্ড লেখা ছিল, ‘এই জমির মালিক মো. এজাজ’। তবে উচ্ছেদ চলাকালে জমির মালিকানা দাবি করে এমন কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযান চলাকালে কয়েকজন উচ্ছেদ করা স্থাপনাকে নিজেদের বলে দাবি করেন।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী হাকিম রাসেলুল কাদের অভিযোগ প্রসঙ্গে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুসারে উচ্ছেদ অভিযান চলছে।