বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশে সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে যৌথভাবে দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
সারওয়ার আলম প্রথম আলোকে জানান, দুপুর পৌনে ১২টায় ওয়াইজঘাট থেকে শ্যামবাজার পর্যন্ত ৪৬টি ফলের দোকান ও আড়ত ভেঙে ফেলা হয়। আজ বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে।
পরে কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।