বুড়িগঙ্গার তীরের ৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ, চর মিরেরবাগ, চর খেজুরবাগ ও পূর্ব আগানগর এলাকায় বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনার মধ্যে ছিল আটটি ডকইয়ার্ডের পাকা সীমানাপ্রাচীর, ৪৫টি টিনশেড ও টংঘর।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান।
কাজী মাহবুব উর রহমান বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। গতকাল ৫৩টিসহ দুই দিনে ৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।