বুড়িগঙ্গায় পয়োবর্জ্য মিশছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, বুড়িগঙ্গার সঙ্গে সংযোগ দেওয়া পয়োবর্জ্য নিষ্কাশনের সব লাইন বন্ধ করতে হবে। কিন্তু বাস্তবতা উল্টো। এসব লাইন বন্ধ হয়নি। বুড়িগঙ্গার পানিতে প্রতিনিয়ত মিশছে এসব মানববর্জ্য। 

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত কমপক্ষে ৩০টি জায়গায় বুড়িগঙ্গার পানিতে নানা ধরনের বর্জ্য মিশতে দেখা গেছে। ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান অবশ্য প্রথম আলোকে বলেছেন, বুড়িগঙ্গায় ওয়াসার কোনো পয়োবর্জ্য নিষ্কাশনের লাইন নেই। তবে পয়োবর্জ্য বিভিন্নভাবে বুড়িগঙ্গায় মিশছে।
দেখা গেছে, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও আগানগর আবাসিক এলাকার পয়োবর্জ্য সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়। কামরাঙ্গীরচর এলাকায় অন্তত ২০টি খোলা শৌচাগার দেখা গেছে বুড়িগঙ্গা নদীর তীরেই। কেরানীগঞ্জ থানাধীন জাজিরার চর, ফতুল্লার বক্তাবলী চর ও মুন্সিগঞ্জের সিরাজদিখান খান এলাকায় বুড়িগঙ্গা তীরে বাঁশের তৈরি প্রায় ২০০ শৌচাগার দেখা গেছে।
এ নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করেছেন আসাদুজ্জামান

আরও দেখুন: