বুড়িচংয়ে বিজিবির বিপণিবিতানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে বিজিবি বিপণিবিতানের নয়টি দোকান গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে বিজিবি বিপণিবিতানের নয়টি দোকান গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে গত মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মার্কেটের নয়টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারের এ মার্কেটে গত মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শংকুচাইল বাজারের ব্যবসায়ীরা বলেন, বিজিবির নিয়ন্ত্রণাধীন বিপণিবিতানের শাহজাহান ডিপার্টমেন্ট স্টোরে মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও আটটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় অন্য ব্যবসায়ীদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে রাত তিনটা ৩০ মিনিটে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।