বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার দেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬০)। তাঁর বাড়ি বুড়িচং উপজেলার নিমসার এলাকায়। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার ছিলেন।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আবদুল আউয়াল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রী রফিকুল মারা যান।