বুড্ডিস্ট ফেডারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের নির্বাহী পরিষদের নির্বাচনে অসীম রঞ্জন বড়ুয়া সভাপতি ও অশোক বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে অসীম-অশোকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে। সাধারণ পরিষদের ১২৩ জন প্রতিনিধির মধ্যে ৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন নেত্রসেন বড়ুয়া, জিতেন্দ্রলাল বড়ুয়া, বিমানবিহারী চৌধুরী বড়ুয়া, জগদ্বন্ধু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, রিপন কান্তি বড়ুয়া, কিশোর কুমার বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।