বুথ নষ্ট, দুর্ভোগে বিদ্যুতের ১৬ হাজার প্রিপেইড গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রিপেইড কার্ড বিক্রির অধিকাংশ বুথ দীর্ঘদিন থেকে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে প্রিপেইড কার্ড কিনতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সদর উপজেলার ১৬ হাজার প্রিপেইড বিদ্যুৎ গ্রাহক।

সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে জানা গেছে, সদর উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় ২০০৪ ও ২০০৯ সালে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন ও প্রিপেইড কার্ড বিক্রির কার্যক্রম চালু করা হয়। চায়নার সিমেন্স ও ল্যান্ডিস গিয়ার কোম্পানি এই প্রকল্পের কাজ করে। পর্যায়ক্রমে উপজেলার ১৬ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়। সেই সঙ্গে প্রিপেইড কার্ড বিক্রির জন্য আটটি বুথ স্থাপন ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত এক বছরে পর্যায়ক্রমে আটটি বুথের পাঁচটিই বিকল হয়ে পড়ে। সচল থাকা মাত্র তিনটি বুথে প্রিপেইড কার্ড সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা। প্রতিদিন সকাল থেকে কয়েক শ লোক প্রিপেইড কার্ড কেনার জন্য বিদ্যুৎ কার্যালয়ে ভিড় জমাচ্ছেন। মাসের প্রথম দিকে গ্রাহকের চাপ বেশি থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করে।

২ মে বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রায় ৪০০-৫০০ গ্রাহক কার্ডের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। শহরের কালীবাড়ি সড়কের বিদ্যুৎ গ্রাহক আমিনুল ইসলাম জানান, দীর্ঘ চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে তিনি ৫০০ টাকার কার্ড কিনেছেন। কোলগয়লা এলাকার নওশাদ আলী বলেন, তিনি সাত ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কার্ড কিনতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী (নির্বাহী) হাসিবুর রহমান বলেন, পাইলট প্রকল্পের আওতায় স্থাপন করা প্রিপেইড কার্ড বিক্রির আটটি বুথের মধ্যে পাঁচটি বন্ধ থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সচল তিনটি বুথ দিয়ে গ্রাহকসেবা দেওয়া ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। ������J H��ান, ওই মেয়ের ওপর এমন অমানুষিক ঘটনা তিনিও শুনেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচারের দাবি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে