বুদ্ধ গয়ায় বোমা হামলা, খাগড়াছড়িতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্মাবলম্বীদের পবিত্র স্থান ভারতের বিহার রাজ্যের বুদ্ধ গয়ায় বোমা হামলার প্রতিবাদে খাগড়াছড়ির শাপলা চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে কয়েক শ বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধধর্মের অনুসারীরা। পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের সংঘরাজ (সভাপতি) ও পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ সুমানলঙ্কার মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা বৌদ্ধধর্মাবলম্বীদের পবিত্র স্থান বুদ্ধ গয়ায় মহাবোধি মন্দিরে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।