বুদ্ধ মহাবিহারে ভুটানের স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপারসন (স্পিকার) সোনাম কিঙ্গারের নেতৃত্বে সফররত ভুটান পার্লামেন্টের ১২ সদস্যের প্রতিনিধিদল গতকাল সোমবার রাজধানীর সবুজবাগে ধর্মরাজিকা বুদ্ধ মহাবিহার পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলটি মহাবিহারের বিভিন্ন শৈল্পিক নিদর্শন ও স্থাপনা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ভুটান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপারসনকে চীন থেকে আনা অতীশ দীপঙ্করের পবিত্র রেলিকস এবং অতি প্রাচীন বুদ্ধ স্ট্যাচু উপহার দেওয়া হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রেসিডেন্ট শুদ্ধানন্দ মহাথেরো ও বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চওডেন এ সময় উপস্থিত ছিলেন। বাসস