বুদ্ধ যুব সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যুব বৌদ্ধ সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৯ এপ্রিল উদ্যাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঈন উদ্দিন খান বাদল। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আদর্শ কুমার বড়ুয়া। বাংলাদেশ যুব বৌদ্ধ সমিতির সভাপতি জয় শান্ত বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। আরও বক্তব্য দেন চন্দন বড়ুয়া, অরূপ কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া ও রনেল তালুকদার। বিজ্ঞপ্তি।